৩, ৪ ও ৫ আসনের ধানের শীষের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

দৈনিল তালাশ ডটকমঃনারায়ণগঞ্জের কাচপুর এলাকায় আগামী ২৫ তারিখে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ–৩, ৪ ও ৫ আসনের ধানের শীষের নির্বাচনীয় প্রচারণায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল আয়োজনের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

মাঠ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট টিপু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নারায়ণগঞ্জবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই জনসমাগম হবে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে এই গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে ইনশাল্লাহ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। তাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *