আলীরটেক ও গোগনগর ইউনিয়নে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এ আসনের সাতটি ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ। তারা ঘোষণা দেন, “মুফতি মনির কাসেমীকে বিজয়ী করে তবেই আমরা ঘরে ফিরবো—এর কোনো বিকল্প নেই।

‎শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ফতুল্লার হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ছাত্রদল নেতারা এ ঘোষণা দেন।

‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক, আপসহীন নেতা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জননেতা মুফতি মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের আস্থার প্রতীক। তাকে বিজয়ী করা মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এই আসনে বিএনপি জোটের বিজয় নিশ্চিত করতে তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন, অপপ্রচার রুখে দেবেন এবং সর্বশক্তি দিয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন। তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ—খেজুর গাছ প্রতীকের বিজয় নিশ্চিত করাই আমাদের শপথ।

‎সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

‎এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাতটি ইউনিয়নের (ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, গোগনগর, আলীরটেক, কুতুবপুর ও বক্তাবলী) ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন—নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ের পতাকা উড়িয়েই তারা ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *