দৈনিক তালাশ.কমঃবৃহস্পতিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার উৎসবে সপ্তমীতে সকালে শহরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পূজা কমিটির সাথে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র দল।
মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নেতার্মীদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে পরিদর্শনে গিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সম্প্রীতিতে বিশ্বাসী।
এ বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা হাজার বছর পূর্ব থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে আসছে।
আমরা সকলে সকলের তরে। এ বাংলাদেশেকে আমরা সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখানে জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে বাংলাদেশী।
এ নারায়ণগঞ্জে চারটি ধর্মের শেষ ঠিকানা বা কবরস্থান এক সাথে। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জ সম্প্রদায়িক সম্প্রীতির শহর। এ শহরে ৬৬টা পূজা মন্ডপে পূজা হচ্ছে। পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে যেন পূজা পালন করতে পারে কোন কুচক্রি মহল সাম্প্রতিক সম্প্রীতির কোন বি- নষ্ট করতে না পারে।
তাই হিন্দু সম্পদায় ভাই দের অভয় দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা চাই পূজার পরেও তাদের নিয়ে কাধে কাধ রেখে এক সাথে চলতে পারি।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এর পক্ষ থেকের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। শহীদ জিয়াউর রহমান সম্প্রদায়িক সম্প্রীতির দেশ প্রতিষ্ঠা করেছেন।
চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির অঙ্গসংগঠনের সকলে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর নির্দেশে আমরা তেদের খোঁজখবর নিচ্ছি।
আমরা প্রতিটা পূজা মন্ডপে আমাদের দলীয় নেতৃবৃন্দরা অবস্থানে থাকবে।এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ফতে মো. রেজা রিপন,সদস্য সিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মাজহারুল ইসলাম জোসেফ সহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়াও শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে উপদেষ্টা সংঙ্কর সাহা, সভাপতি জয় কে রায় চৌধূরী বাপ্পী, সাধারণ সম্পাদক প্রবাস সাহা।