প্রথম মুক্তি যোদ্ধা নারী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার: আজ ৫ মে প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্মদিন । যিনি প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত। প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এবং ২৪ সেপ্টেম্বর, ১৯৩২ তারিখে মৃত্যু বরণ করেন। তাঁর ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতার, একজন বাঙালী ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ খ্রিস্টাব্দে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিলো যাতে লেখা ছিলো “কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ”। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করেন এবং পরবর্তিতে পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরন করে আত্মহত্যা করেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী এবং ১ম নারী বীর মুক্তিযোদ্ধা। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর জীবন ও কর্ম আমাদের প্রেরণা জুগিয়েছে। ব্রিটিশদের বিতাড়ন, দেশভাগ, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশপ্রেমের চেতনা ও প্রেরণা যথেষ্ট গুরুত্ব বহন করে। আজ তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাসহ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *