দৈনিক তালাশ ডটকমঃ আজ ১৬ আগস্ট ২০২৬ ইং তারিখে তেজগাঁও বিসিক অফিসে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাননীয় চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হাজী মুজিবুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হাজী মজনু মোল্লা, মোহাম্মদ কাশেম পাটোয়ারী, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আলম ভূঁইয়া (কমল), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর লোদী এবং সদস্য মশিউর রহমান (শান্ত)।
সৌজন্য সাক্ষাতে কাঁচপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, শিল্প উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় কাঁচপুর বিসিক শিল্পনগরীর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—এই প্রত্যাশা রইল।