দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডা. শাহ আলম, কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরু, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা।
সভায় বক্তব্য দেন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়াল, ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমীর আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, কালিহাতী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তারেক আহমেদ, সহদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলামসহ অনেকে।
এছাড়াও কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।