দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে এনসিপি’র নেতৃবৃন্দদের কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে আমরা জুলাই যোদ্ধা নাঃগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ই আগষ্ট) সন্ধ্যায় প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের উদ্যাগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জহির আহমেদ সোহেল বলেন, “দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। বিএনপির নেতৃত্বকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
৩৬ জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার দেশ স্বাধীন হয়েছে। আমাদের অনেক ভাই-বোনেরা কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। আজ এই বিক্ষোভ মিছিলেও অনেক আহত ভাই উপস্থিত আছেন। আমাদের এই নতুন বাংলাদেশে আর কখনো স্বৈরাচারের কোনো স্থান আমরা দিবো না।
এসময় বক্তারা বলেন, “যারা বর্তমান সরকারের বিরুদ্ধে অশোভন বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। নাসির উদ্দিন পাটোয়ারী কে বলতে চাই, এটা নতুন বাংলাদেশ। আমরা সকলে মিলে দেশ স্বাধীন করেছি, তাই সকলে মিলেই দেশ গড়বো।”
প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে এসময় মশাল মিছিলটি মিশনপাড়া এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মোয়াজ্জেম সাগর, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ সুমন, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মো. আল আমিন, মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ ও সদস্য সচিব আলিনুর ইসলাম সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।