দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : সোনারগাঁ থানাধীন দড়িগাঁও, এলাহিনগর সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মিন্টু মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মাদক বিক্রি, জুয়া, চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এ ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী ও যুবদল নেতাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ হত্যার হুমকী প্রদান করে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগে যুবদল নেতা উল্লেখ করেন, মিন্টু মন্ডল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাহিনগর সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। যদি কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে মারধর সহ হত্যার হুমকী প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই আমি ব্যবসায়ীক কাজে বন্দর যাওয়ার পথে এলাহিনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী রাস্তায় পৌছালে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে নানা ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকী দেয়। আমাকে চিনতে পেরে ও রাজনৈতিক পরিচয় জানতে পেরে মরহুমা বেগম খালেদা জিয়াকে উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার সাথে থাকা ব্যবসায়ের নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত থেকে এহেন অন্যায় কর্মকান্ড চালিয়ে আসছে। তাই তিনি অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।