উন্নয়নের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: মাশুকুল ইসলাম রাজিব

দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব সংবাদদাতা: একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এ-ই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকাল ৩টায় ও-ই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ সালের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ইংলিশ জোহরা বীনতে আবেদীন ও ও-ই কলেজের ইন্সট্রাক্টর পদার্থ মিনহাজুল ইসলাম ভূঁইয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ও-ই প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ও-ই প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর জেবুন নাহার।
প্রধান অতিথি মাশুকুল ইসলাম রাজীব বলেন- সামনে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার আওতায় নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন করা হবে। আমি চাই, নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের সেরা কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।
তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে আরও বলেন- শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, নীতি বোধ আদর্শ বোধ এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি তারা কতটা সচেতন ও অনুগত, তা পর্যবেক্ষণ ও সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পাশাপাশী শিক্ষকদের উপরও বর্তায়।
অনুষ্ঠানের সভাপতি ও-ই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন- শুধু লেখা-পড়াই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক উৎকর্ষ এবং নৈতিক চরিত্র গড়ে তোলার লক্ষ্যে, আমরা প্রতিবছর এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।
তিনি আরও বলেন- শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তা-ই প্রত্যেক মানুষকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উপার্জনের সক্ষমতা গড়ে তুলতে হবে।
ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *