দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সাগর (৩০) পিতা আক্তার হোসেন, বর্তমান ঠিকানা পশ্চিম তল্লা বড় মসজিদ এলাকা, ফতুল্লা এবং মোঃ সুমন (৩০), পিতা মৃত আব্দুস সাত্তার, কিল্লারপুল এলাকা, নারায়ণগঞ্জ সদর।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।