মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: তারেক রহমান

দৈনিক তালশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় একযোগে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

শনিবার (২ মে) বিকেলে ফতুল্লার পৌর ষ্টেডিয়ামে তিনি এর শুভ উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উদ্দেশ্য করে বলেন, আগামীতে দেশের হাল ধরবে তোমরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বৈজ্ঞানিক সহ সবকিছুই তোমরা হবে।

এজন্য তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। যে যেটাতে পারদর্শী তার জন্য সেই ব্যবস্থা করা হবে। তাই এখন থেকেই তোমরা নিজেদের গড়ে তুলতে সচেষ্ট হবে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *