দৈনিক তালাশ ডটকমঃ রিপোর্টার: নারায়ণগঞ্ উপজে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন তাজুল ইসলাম সায়েম নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরিবারের দাবী, তাকে গুম করা হয়েছে।
নিখোঁজ তাজুল ইসলাম সায়েম (৩৫) ফতুল্লা ইউনিয়নের তল্লা এলাকার বাসিন্দা এবং মৃত আবুল হোসেন সরকারের পুত্র।
তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে)।
পরিবারের ভাষ্য, “আফসারা নীট ওয়্যার নামের এক নিটিং ব্যবসা পরিচালনা করতেন সায়েম। সেই সুবাদে পাওনা টাকা নেয়ার কথা বলে গত ৩০শে মার্চ সকাল ১০টায় বাড়ি থেকে বের হন।
এর পর থেকে তিনি নিখোঁজ। পরিবারের দাবি, ব্যবসায়িক কোনো লেনদেনের কারণে তাঁকে গুম করা হতে পারে। এবিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সায়েমের স্ত্রী সিনথিয়া আক্তার মীম।”
দলীয় নেতাকর্মীরা জানান, “নিখোঁজের ১৮ দিন পার হলেও তাজুল ইসলাম সায়েমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁকে অক্ষত অবস্থায় ফিরে পেতে অচিরেই শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান সংগঠনের নেতা–কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে সায়েমকে খুঁজে বের করার দাবি জানান তাঁরা।”
তাজুল ইসলাম সায়েমের স্ত্রী সিনথিয়া আক্তার মীম বলেন, “পাওনা টাকা নেয়ার কথা বলে গত ৩০শে মার্চ সকাল ১০টায় বাড়ি থেকে বের হন সায়েম। এর পর থেকে তিনি নিখোঁজ। তার ব্যবসা প্রতিষ্ঠানে (আফসারা নীট ওয়্যার) লেনদেনের বিরোধকে কেন্দ্র করে এ গুমের ঘটনা ঘটতে পারে। আমি আমার স্বামীকে ফেরত চাই।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “নিখোঁজ তাজুল ইসলাম সায়েমের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”