দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় কাজের মেয়েকে ফুসলিয়ে ৩ ভরি স্বর্ণালংকার ও রুপার নুপুর চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্ত্রী মোসাঃ নাসরিন (৩৫) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় এলাকার বাসিন্দা আলী হোসেনের মেয়ে মোসাঃ নাসরিনের বাসায় বিগত প্রায় ৬ মাস ধরে কাজের মেয়ে হিসেবে কাজ করে আসছিল ফাতেমা (১৩) নামের এক কিশোরী। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রতিবেশী মুনিয়া আক্তার (৩২), আসমা আক্তার (৩৬) এবং ১ ও ২ নং আসামির মা (স্বামী-অজ্ঞাত) বিভিন্ন সময়ে কাজের মেয়ে ফাতেমাকে বিভিন্নভাবে ফুসলিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ফাতেমা তার কর্মস্থলের ড্রেসিং টেবিল খুলে ৩ ভরি ওজনের ৩ জোড়া হাতের রুলি এবং ৫ ভরি ওজনের রুপার নুপুর চুরি করে অভিযুক্তদের হাতে তুলে দেয়। কিছু সময় পর বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করে।
পরবর্তীতে ভুক্তভোগী নাসরিন অভিযুক্তদের বাসায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেন। উল্টো গৃহকর্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেন যে, এ নিয়ে বাড়াবাড়ি করলে তারা ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করবেন এবং যেকোনো উপায়ে ক্ষতিসাধন করবেন।
ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের এ ঘটনায়
নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মোসাঃ নাসরিন ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এই লিখিত অভিযোগ দায়ের করেন।