দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে এ সেলাই মেশিন প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর জনক তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে আমাদের এই সেলাই মেশিন প্রদান। নারীরা যদি আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
তিনি বলেন, আমাদের সীমিত সমর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি তাই দিচ্ছি। এই সেলাই মেশিন আপনারা নিয়ে যাবেন, এটার মাধ্যমে আপনার নিজেরও আত্মকর্মসংস্থান তৈরি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে না আসি তাহলে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেনা। এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে দুরে রাখি তাহলে এই বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ ও উন্নত জাতিতে পরিণত হরে না। সেই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী জাগরণ করতে হবে এবং নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষা কর্মসংস্থান এবং আত্ম কর্মসংস্থান বিশেষ করে উদ্যোক্তা বানাতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সার্ভেয়ার সোহেল সহ প্রমূখ।