ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কালাম

দৈনিক তালাশ ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এ-র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাষাড়া শহীদ মিনারে মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পটি একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ পরিচালনা করছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদল আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সেটা প্রশংসার দাবীদার। চিকিৎসা সেবার এ আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাংসদ এড. আবুল কালাম।

বক্তব্য শেষে অসহায়, দুস্থদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডাঃ মজিবুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলযুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *