ফ্যাসিবাদের বিচার সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ ও গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার ( ৯অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বর প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষ করে একটি চাইনিজ রেস্টুরেন্টে দেশ, সমাজ ও আগামী প্রজন্ম-আমাদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেতা মুফতি মুনির হোসেন কাসেমী বলেন, বিগত সময়ের সন্ত্রাসের কার্যক্রম এখনো বলবত রয়েছে। এখনো চাঁদাবাজি হয়। সন্ত্রাসী হয়। আমরা এরকম দেখতে চাই না। সরকারকে বলব এখন এই ব্যবস্থা নিন। সন্ত্রাসীদের অন্য কোন পরিচয় থাকতে পারে না। মাদক কারবারি দলের হোক ও বাইরের হোক ‎যে মাদক কারবারি সেই সমাজের দুশমন, মানবতার দুশমন। আমরা তাদের সঠিক বিচার চাই। আমরা এদের বিচার চাই। আমাদের জনগণ শান্তি চায়। সরকার প্রধান অত্যন্ত সিনসিয়ার। কিন্তু সরকার প্রধানের আশেপাশে ঐই ধূসরা বসে আছে। সন্ত্রাস ও মাদক কারবারিদের টিকিয়ে রেখেছে।
‎
‎তিনি আরও বলেন, সকল ব্যবসায়ীরা যেন নিরাপদের ব্যবসা-বাণিজ্য করতে পারে। ব্যবসায়ীরা যেন আতঙ্কিত অবস্থায় না থাকে। সেদিকে সরকারের নজরদারি রাখতে হবে। এ চাঁদাবাজদের কাছ থেকে ব্যবসায়ীদের মুক্তি দিবেন এটাই আমাদের দাবি। আমাদের এই আপনজন একটি দল ইনিয়ে বিনিয়ে কমিও মানুদের বদনাম করতে চায়। সেখানে সেখানে হাত দিবেন না হাত কিন্তু পড়ে যাবে। বাইতুল মোকাররমের খতিব উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা তাকে সবচাইতে বড় আলেম মানি। ওই মুরুব্বির সাথে আপনার কোন লোকেরা যেন বেয়াদবি না করে। এই বেয়াদবির ফল কিন্তু ভালো হবে না।
‎
‎জমিয়তে ওয়ালামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জমিয়তে ওয়ালামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা ফেরদৌসুর রহমান, সদস্য সচিব মাওলানা মাসুদ আহমেদ ভূইয়া, সমদ্য মাওলানা তাজুল ইসলাম আব্বাস, যুগ্ন সদস্য সচিব মুফতি মাসুদুর রহমান, সদস্য আহবায়ক কিমিটি মাওলানা সালাউদ্দিন, যুগ্ন আহবায়ক মাওলানা তৈয়বআল হোসাইন, ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর মাওলানা মিরাজ বিন হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *