কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বাগুটিয়াস্থ সাধুর ধামে রাবেয়ার রহমাতুল্লাহ বৃদ্ধাশ্রমের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাবেয়ার রহমাতুল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন সাংবাদিক শাহ আলম।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় এলাকাবাসীর বিপুলসংখ্যক নারী-পুরুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *