কালিহাতী থানার নবাগত ওসির সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সৌজন্য মতবিনিময়

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)-কাইয়ুম খান সিদ্দিকী এর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের নেতৃবৃন্দের এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জুন বাদ মাগরিব অর্থাৎ সন্ধ্যার পর আলাদি থানার ইনচার্জ এর কক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি ও জাতীয় দৈনিক আমার বার্তা-এর প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা সময়-এর প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন (বিএন-২৪ টিভি), মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, দৈনিক ইনতিজার-এর প্রতিনিধি বাবলু মিয়া এবং সাংবাদিক সৈয়দ আমীর হোসেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, কালিহাতী উপজেলাকে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কালিহাতীর সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই সাংবাদিক-পুলিশের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ, মাদক ও জুয়ামুক্ত কালিহাতী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *