দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব-কে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, স্ট্রাকচার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিন তালুকদার।
রবিবার (১৪ই জুন) সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাতে নগরীর বিভিন্ন বিল্ডার্স কোম্পানির পরিচালকবৃন্দ নারায়ণগঞ্জ নগরীর পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবার মানোন্নয়নে চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের সার্বিক সফলতা কামনা করেন।
এসময় স্ট্রাকচার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবে নারায়ণগঞ্জ নানা অবকাঠামোগত সংকটে ভুগছে। নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখতে পারলে নগর উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীবের নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক, ব্যবসায়িক ও নাগরিক মহলে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নারায়ণগঞ্জে অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা, খাল দখল ও আবাসন ব্যবস্থাপনার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে নাউকের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় নবনিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, “নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নাগরিক প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এর সুফল সমগ্র নারায়ণগঞ্জের মানুষ ভোগ করবে।
শুভেচ্ছা ও অভিনন্দন প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, স্ট্রাকচার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিন তালুকদার, রায়াত বিল্ডার্স এন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আব্রাহাম রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ মুন্না, ইউনাইটেড বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাওলা, অ্যারিস্টোক্রেট হাউজিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মেহেদী, বি টি এ হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ হোসেন ও এইচ.আর ডেভেলপার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল বিন রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।