কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে প্রায় দুই লাখ টাকা জমা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে অর্থ জমা দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি যাকাত ফান্ডের সভাপতি মো: খায়রুল ইসলামের নিকট সংগৃহীত অর্থের হিসাব উপস্থাপন করেন।

আপরে তারা সভাপতির নির্দেশক্রমে শিক্ষক প্রতিনিধিরা সোনালী ব্যাংক কালিহাতী শাখায় “উপজেলা সরকারি যাকাত ফান্ড” হিসাবে মোট ১ লাখ ৮৫ হাজার ৫৮০ টাকা জমা দেন।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উপজেলার ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ ও মডেল কেয়ারটেকার মোঃ আকবর আলী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংগৃহীত যাকাতের অর্থ অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়ে থাকে, যা সমাজের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *