টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার ও আবুল কালাম সিদ্দিকী নিপু। এছাড়াও বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান ও সাধারণ সম্পাদক রিপন মিয়া, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, দেলদুয়ার উপজেলা ইউনিটের সভাপতি বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এছাড়া মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক, ভূয়াপুর উপজেলা ইউনিটের সভাপতি আল-আমিন শোভন ও সাধারণ সম্পাদক মামুন সরকার, গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল খান ও সদস্য সচিব বিশ্বজিৎ চক্রবর্তী, ধনবাড়ি উপজেলা ইউনিটের আহ্বায়ক কবি সোহান হাসান, বাসাইল উপজেলা ইউনিটের আহ্বায়ক শহিদুল ইসলাম, সখিপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক আলতাব হোসেন, এলেঙ্গা আঞ্চলিক ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ সাইদুর রহমান পলাশ, কেরামত আলী, ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাবেক সভাপতি কবি আক্তার হানিফ, সাবেক সহ-সভাপতি এনামুল হক দিনা, মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল রানা, ধনবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি এবং কালিহাতী উপজেলা ইউনিটের সাবেক সভাপতি স্বপন সিদ্দিকীসহ সকল মরহুম মরহুমা/প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই সংগঠনের ঐক্য ও অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *