দৈনিক তালাশ ডটকমঃ ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেওভোগ পানির টাংকি স্কুল মাঠ সংলগ্ন সাত রং সামাজিক সংগঠন।
সংগঠনটির উদ্যোগে এলাকার ৩২০টি পরিবারের মাঝে ১ কেজি করে গরুর গোস্ত বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাত রং সামাজিক সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন সজিব, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ সজলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে যেসব স্থানীয় ব্যক্তি ও শুভানুধ্যায়ী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।