দৈনিক তালাশ ডটকমঃ শনিবার ( ৭ মার্চ ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর বিক্রমপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাছির শেখ, সাংগঠনিক সম্পাদক ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সিরাজুল ইসলাম, ইব্রাহিম বেপারী, ডি. এম. সুমন, সুলতান খান ও এহসানুল হক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিক্রমপুর কল্যাণ সমিতির মূল লক্ষ্য হলো বিক্রমপুরের মানুষের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলা। তারা বলেন, নারায়ণগঞ্জে বিপুলসংখ্যক বিক্রমপুরের মানুষ বসবাস করলেও অনেকেই একে অপরকে চেনেন না বা নিজেদের পরিচয় তুলে ধরতে পারেন না। অন্য জেলার মানুষরা নিজেদের পরিচয় গর্বের সঙ্গে প্রকাশ করলেও বিক্রমপুরের মানুষের মধ্যে সে ধরনের ঐক্য ও সংযোগের ঘাটতি রয়েছে।
বক্তারা আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে বিক্রমপুরের মানুষকে একত্রিত করে সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সারা বাংলাদেশে বিক্রমপুরের নাম আরও সুপরিচিত হয়।
বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব খাজা আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ, আলহাজ্ব মো. আতাউর রহমান, আলহাজ্ব মো. শাহাদাত হোসেন ও ওলি আহম্মেদ; উপদেষ্টা আলহাজ্ব আসাদুজ্জামান ও আব্দুল বারেক; যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন; অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর হাকিম; সাংগঠনিক সম্পাদক মো. সুজন মাহমুদ; সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান হামিদুল ইসলাম (সুমন); প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম; দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান মোল্লা; আইনবিষয়ক সম্পাদক মো. সুলতান আহম্মেদ খান; সমাজকল্যাণ সম্পাদক শওকত হোসেন বিপ্লব; ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান মিজু; ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলহাজ্ব আব্দুল খালেক; শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সোহরাব হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক মো. বুলবুল আহম্মেদ; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. অলী আহাদ; কার্যকরী সদস্য মো. উজ্জ্বল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।