দৈনিক তালাশ.কমঃ শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এসময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৈাদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোন মত বিরোধ নেই। এদেশে বিগত সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন, সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারেনি। সব সময় আতঙ্কের মধ্যে থাকতো। বিএনপির আমলে সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। আগামী সময়ও করবে। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালায়, আমরা কাউকে ছাড় দিবো না।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক ছালাউদ্দিন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, শামীম ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।