দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দনের বিরুদ্ধে ব্যবসায়ী ও শিক্ষানবিশ সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
ইসদাইরে পুলিশের উপর হামলা হওয়া ঘটনাস্থলের বিডিও করায় মিত্থ্যা মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ করেছেন তার পরিবার।
অভিযোগকারীদের দাবি, শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ইসদাইরে পুলিশের উপর রাজ্জাক বাহিনীর হামলা হওয়া ঘটনাস্থলের বিডিও সংগ্রহের সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সারারাত থানায় রাখার পর পরদিন ভুক্তভোগীকে পুলিশের উপর হামলা মামলায় জেলখানায় প্রেরন করা হয়। এই ব্যাপারে ভুক্তভোগীর সংবাদ অফিসের বার্তা সম্পাদক প্রশাসনকে ফন দিলে তারা ছেরে দেওয়ার আশ্বাস দিলেও পরে মিত্থ্যা মামলা দিয়ে জেলখানায় প্রেরন করে।
এছাড়াও ফতুল্লা মডেল থানার এসআই নন্দনের বিরূদ্ধে বিপুল মাদকসহ ইসদাইরের মাদক সম্রাজ্ঞী আয়েশাকে আটক করার পর ৪ লক্ষ টাকায় রফাদফার মাধ্যমে সামান্য কয়েক গ্রাম মাদক দেখিয়ে জেলখানায় প্রেরনের অভিযোগ রয়েছে যার কল রেকর্ডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এই ব্যাপারে এসআই নন্দনের সাথে যোগাযোগ করলে বলেন, পুলিশের উপর হামলা ঘটনাস্থলে থাকায় ঐ শিক্ষানবিশ সাংবাদিককে পুলিশ আটক করে।