কাশীপুর খিল মার্কেটে মনির’র অটোরিক্সা নিয়ে চালক লিটন উধাও

দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কাশীপুর খিল মার্কেট এলাকার মনির’র অটোরিক্সা গ্যারেজ থেকে চালক লিটন অটোরিক্সা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৫ জুন) সকালে গ্যারেজ থেকে প্রতিদিনের মতো চালক লিটন মনির’র অটোরিক্সা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।
গত মঙ্গলবার (১৬ জুন) ও-ই ঘটনার বিষয়ে মনির হোসেন ফতুল্লা মডেল থানায় লিটন’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়- নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুর খিলমার্কেট এলাকায় অটোরিক্সার গ্যারেজ দিয়ে ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন আজমত আলী’র পুত্র মোঃ মনির হোসেন (৫২)।
তারই গ্যারেজে একমাস হতে অটোরিক্সা ভাড়া নিয়ে চালাতে শুরু করেন লিটন (৪৬), পিতা- আব্দুল হক, সাং- মুন্সীবাড়ী, খানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ। নলুয়াপাড়া এলাকায় বসবাস করতো পলাতক লিটন।
গত ১৫/০৬/২০২৬ইং তারিখ অনুমান ৬টার দিকে অটোরিক্সা চালক লিটন  গ্যারেজ হতে একটি রিকশা ভাড়ায় চালাতে নিয়ে যায়। যাহার মূল্য- ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
অটোরিক্সা নিয়ে বাহির হইয়া যাবার পর হতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও লিটন অটোরিক্সা নিয়ে আর গ্যারেজে ফিরে না আসায়, অটোরিক্সা মালিক মনির হোসেন  খোঁজ-খবর নিয়ে জানতে পারে যে, চালক লিটন  অটোরিক্সাটি নিয়ে তার বর্তমান ঠিকানার বাড়ী হতে পালিয়ে গিয়েছে।
ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *