কালিহাতীতে আহার বাংলাদেশের ১৭তম শাখার উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আহার বাংলাদেশের ১৭তম শাখা। রবিবার (২১ জুন) দুপুর ১২টায় কালিহাতীর প্রাণ কেন্দ্রে প্রফেসর মরহুম আব্দুল রশিদ প্লাজার তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহার বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লায়ন কাজী আলমগীর, পরিচালক সৈয়দা ফরিদা ইয়াসমিন মিতু, সিইও সৈয়দ আফজালুর বাশার জাহিদ এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আবুল হায়দার।
এছাড়াও অনুষ্ঠানে গোপালপুর ও টাঙ্গাইলের ডিলার সঞ্জয় পাল, ঘাটাইল উপজেলার ডিলার মো. জাকির হোসেন, কুমিল্লা জেলার ডিলারের পক্ষে ম্যানেজার মিস্টার স্বপনসহ রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ডিলার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আহার বাংলাদেশের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে ও স্বল্প খরচে মানসম্মত পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। কালিহাতীতে নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *