বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

দৈনিক তালাশ ডটকমঃ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও যুব কিশোর সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে জগতের মঙ্গল কামনায় শ্রী শ্রী মহাকালী ও চন্ডী পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৯ মে) সকালে উক্ত সংগঠনের উদ্যোগে দেওভোগ শ্রী শ্রী রাজা লক্ষ্ণীনারায়ণ জিউর মন্দিরে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পূর্বে শুক্রবার রাতে প্রতিমা স্থাপন ও বরন করা হয়।
শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও গঙ্গা আহ্বান শেষে শ্রী শ্রী মহাকালী ও চন্ডী পূজা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে আলোচনা সভা শেষে দ্বি-বার্ষিক কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদকশিখন সরকার শিপন, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য,সংগঠনের আহ্বায়ক পন্ডিত শ্রী রাজ প্রসাদ চক্রবর্তী, পন্ডিত শ্রী অর্জুন চক্রবর্তী প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *