বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে না.গঞ্জ মহানগর যুবলীগের আলোচনা সভা

দৈনিক তালাশ.কমঃশনিবার (১১ নভেম্বর) সকালে না.গঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর যুবলীগের আয়োজনে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, যুব সমাজকে দমিয়ে দিতেই শেখ ফজলুল হক মনিকে ১৫ আগস্ট হত্যা করেছিলো। সে নেপথ্যের নায়ক ছিলে জিয়াউর রহমান। জাতির জনককে হত্যা করে গোলাম আজম নেতৃত্বে দেশতে চালানোর পরিকল্পনা করলো। তারা দেশকে নৎশাত করেছেন। ক্ষমতায় এসে রাতের আধারে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। কিন্তু জাতির পিতার কন্যা তার বিপরীতে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের রাস্ট্রিয় সম্মানের চূড়ায় নিয়ে গেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা পদ্ম সেতু বানায় আর খালেদা জিয়া মানুষ পুরে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় আর তারা রাজাকারদের এমপি মন্ত্রী বানায়। এ হলো তাদের বৈশিষ্ট্য। আমরা ঘরে ঘরে গিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, জামির হোসেন রনি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *