দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয় তাকে।
দুই নারী পুলিশ সদস্যসহ চার পুলিশ সদস্যকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি রয়েছে আজ। তারা হলেন, সোনারগাঁ থানার পুলিশ সদস্য নাসরিন ও উম্মে কুলসুম, লালবাগ থানার এস আই আব্দুল কাদির, মোহাম্মদপুর থানার এএসআই আজিজুল ইসলাম। এ ছাড়া রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার আতিউল্লাহরও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানোর কথা রয়েছে।
মামুনুল হকের বিরুদ্ধে সবশেষ ৬ জুন সাক্ষ্যগ্রহণ হয়। সেদিন মামলার বাদী কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ছেলে চার্জশিটের ৩১ নম্বর সাক্ষী আব্দুর রহমানসহ দুইজন সাক্ষী দেন। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।২০২১ সালের ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। একই সঙ্গে ওই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।
ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করছিলেন। এরপর সেখান থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে। পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। তবে ঝর্ণাকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল হক।
Category: অপরাধ
ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই জন
সোনারগাঁয়ের কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধানসহ ৮ জন গ্রেফতার
দৈনিক তালাশ.কমঃ মঙ্গলবার,৮ আগস্ট,২০২৩ সোনারগাঁয় কাঁচপুর মোড় থেকে অভিযান চালিয়ে ৮ যুবককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা…
মাদারীপুর গোয়েন্দা শাখার এসআই/শরীফ আব্দুর রশীদ এর নেতৃত্বে অভিযান ৮ বোতল মদ সহ গ্রেফতার এক
দৈনিক তালাশ.কমঃ অদ্য ০ ৮/০৮/২০২৩ খ্রি: শিবচর থানায় এলাকায় মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই /শরীফ আব্দুর…
বন্দরে ধর্ষনের পরে আত্মহত্যা প্ররোচনা মামলার
দৈনিক তালাশ.কমঃসম্প্রতি বন্দরে যুবতী রুপাকে ধর্ষনের পর লোক লজ্জার ভয়ে আত্মহত্যা ঘটনার মামলার বাদিনী রানী বেগমকে…
বন্দরে বাসা ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালাসহ আহত-২
দৈনিক তালাশ.কমঃ বন্দরে বাসা ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালা ও তার ছোট বোনকে পিটিয়ে নিলাফুলা…
বন্দর থেকে চুরিকৃত ২৭টি শুকরের মধ্যে ১৭টি চকবাজার সুইপার কলোনী থেকে উদ্ধার
দৈনিক তালাশ.কমঃ বন্দর থেকে চুরি যাওয়া ২৭টি শুকর এর মধ্যে ১৭টি শুকর উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ী…
সৈয়দপুরের দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মাসুমগং সন্ত্রাসী হামলায় আহত-২
দৈনিক তালাশ.কমঃশহরের চর সৈয়দপুর এলাকার দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জে সন্ত্রাসী মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে…
বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষ,গ্রেপ্তার-২
দৈনিক তালাশ.কমঃবন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাজ্জাত (১৮) নামে এক যুবকে ছুরিকাঘাতের ঘটনায়…
বন্দরে ভূমিদস্যুরা বেপরোয়া সাইর্বোড টানিয়ে কৃষকে জমির মাটি কেটে নিল ভূমিদস্যুরা
দৈনিক তালাশ.কমঃবন্দরে ভূমিদস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি ভূমি ছাড়াও নিরীহ সাধারন মানুষের ফসলি জমি…
চর সৈয়দপুরে দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট শুল্ক ইজারাদার
দৈনিক তালাশ.কমঃ শহরে চর সৈয়দপুর এলাকার দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জে সন্ত্রাসী মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে…