দৈনিক তালাশ ডটকামঃ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় “ক” সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শামীম হোসেন এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০/০৮/২৬ খ্রি.বিকাল আনুমানিক ১৭:৫০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইনের পশ্চিম পাশে জনৈক নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের রুমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সালেহা বেগম (৪০), স্বামী: মো: জুয়েল, পিতা: মৃত নুর হোসেন, মাতা: আনোয়ারা বেগম, সাং-পায়াতলি, থানা: ভেদরগঞ্জ, জেলা: শরীয়তপুর, এ/পি: ইসদাইর রেললাইন নূরে আলম সিদ্দিকীর বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; ২। সাহেদ কাদের (২১), পিতা: আ: কাদের মাতা: শাহিনা বেগম, সাং- খানপুর কলেজ রোড, থানা + জেলা: নারায়ণগঞ্জ, এ/পি: ইসদাইর মাশুর বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ এবং ৩। সুজন (১৯), পিতা: মো: জুয়েল, মাতা: সালেহা বেগম,
সাং- পায়াতলি, থানা: ভেদরগঞ্জ জেলা: শরীয়তপুর এ/পি: ইসদাইর রেললাইন নূরে আলম সিদ্দিকীর বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা জেলা:নারায়ণগঞ্জ’দের সর্বমোট ১৭( সতেরো) কেজি গাঁজা সহ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।