দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম: সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহাসিক ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দাঁড়িয়ে থেকে পাশে থাকা শিমুল ফুলের সাথে সেলফি তোলার মুহূর্তে ট্রেনের ধা*ক্কা*য় দুই কলেজ ছাত্র নি* হ*ত হয়েছে। বৃহস্পতিবার ১২মার্চ দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দু*র্ঘ*টনা ঘটে।
নি*হ*ত*রা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফেসানি (২০) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফেসানি ও কলেজ ছাত্র ফয়সাল আহমেদ উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ছবি তুলছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফেসানি নি*হ*ত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃ*ত ঘোষণা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নি*হ*ত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। নি*হ*ত*দের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনা জানার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু যেন আর কারো কপালে না জোটে।