দৈনিক তালাশ ডটকমঃমাসদাইর ঘোষের বাগ এলাকার ইয়াবা সম্রাট চিহ্নিত সন্ত্রাস জাহিদ কে ধরার জন্য সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় গলাচিপা যৌথ বাহিন অভিযান চলে, জাহিদকে না পেয়ে তার সহযোগী ব্যবসায়ীক দিদার সহ ৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী,পরবর্তীতে পশ্চিমা মাসদাইর বড় বাড়ির ইয়াবা দিদার কে (২ ফেব্রুয়ারি রাত ১০ টায়) গ্রেফতার হয়, অভিযানে অপরাধীদের কাছ থেকে ৪৪২ পিস ইয়াবা, ৬ টি দেশীয় অস্ত্র ও নগদ ১লাখ ২৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের আটকৃতরা হল মো: দিদার (৫৫), শান্ত (২৪), মো: রিয়াজ (২৭) মো: রিফাত (২৬)।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রতিক্রিয়াদীন রয়েছে, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জসহ সারাদেশ মাদকের সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।