কালিহাতীতে দিনরাত গণসংযোগে ব্যস্ত মানবিক ও জাপা প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,  টাঙ্গাইল জেলা প্রতিনিধি : কালিহাতীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনরাত নিরলস প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির ভদ্র, শিক্ষিত, মানবিক ও জনবান্ধব প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। সাধারণ মানুষের সাথে সহজ-সরল আচরণ, হৃদ্যতা ও আন্তরিকতায় ইতোমধ্যে তিনি কালিহাতী উপজেলাজুড়ে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। —কিশোর, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে শ্রমিক, কৃষক, কুলি, তাঁতী, কামার, কুমারসহ সকল পেশাজীবী মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন এই সদালাপী ও অমায়িক নেতা। বিশেষ করে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার সঙ্গে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করার মানবিক দৃশ্য কালিহাতীর পাড়া-মহল্লায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
রবিবার (২৬ জানুয়ারি) কালিহাতীর সল্লা ইউনিয়নের বিভিন্ন মহল্লায় ও বাজারে এলাকায় জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। তিনি এলাকার ধর্মপ্রাণ মানুষের নিকট দোয়া প্রার্থনা করেন এবং নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য বিনীত অনুরোধ জানান। মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও আন্তরিকতায় মন জয় করা এই প্রার্থীকে ঘিরে উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর মতে, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী একজন যোগ্য, নিরহংকারী ও জনদরদি নেতা—যিনি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থাকতে জানেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *