দৈনিক তালাশ.কমঃ গ্রেফতার অভিযান: শনিবার (১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন আন্দুলিয়া সাকিনস্থ জনৈক মোলাম এর বসতঘরের সামনে আন্দুলিয়া টু আড়শিংড়ীগামী পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) রুহুল আমিন (২৭), পিতামৃত- আক্কাস, সাং- গয়রা, (২) সিরাজুল ইসলাম (২৫), পিতামৃত- শামসুদ্দিন, সাং- হিজলি, উভয়থানা- চৌগাছা, জেলা- যশোরদের ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬,০০,০০০/= টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।