দৈনিক তালাশ.কমঃ ০৯ অক্টোবর ২০২৩খ্রিঃ ডিবি যশোরের এসআই (নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ) বিপ্লব সরকার এএসআই(নিঃ)/ শেখ কামরুল আলম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৩০ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন আমলাহ সাকিনস্থ মিজানুর রহমানের পুকুর পাড়ে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ লাভলুর রহমান(২৭), পিতা-মোঃ ওহেদ আলী, মাতা-আনজুয়ারা, সাং-আমলাই, থানা-শার্শা, জেলা-যশোর কে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৪০,০০০/- এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২ঃ
(০৯ অক্টোবর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৪০ ঘটিকার সময় যশোর চৌগাছা থানাধীন ১নং ফুলসারা ইউনিয়নের ০৮ নং আফরা ওয়ার্ডের আফরা চন্দপুর গ্রামস্থ জনৈক মোঃ রহিম এর বসতঘরের সামনে কাচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ হাসেম আলী (৫৫), পিতা-মৃত মিন্দু মিয়া, মাতা-আলিমুন্নেছা, সাং-আফরা (চন্দপুর), থানা-চৌগাছা, জেলা-যশোরকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ২০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩ঃ
(০৯ অক্টোবর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৪০ ঘটিকার সময় পোর্ট থানাধীন আমড়াখালী সাকিনস্থ জনৈক মোক্তার এর বসতবাড়ীর দক্ষিণ পাশে আমড়াখালী চেকপোস্ট টু গয়ড়া গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। রাজিব হাসান মুন (২৪), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-বেবী খাতুন, সাং-তালতলা হরিপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ, ২। সোহানুর ইসলাম (৩২), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-সেলিনা ইয়াসমিন, সাং-গোলকনগর, থানা-শৈলকূপা, জেলা-ঝিনাইদহ দ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৪ঃ
(০৯ অক্টোবর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ শেখ আবু হাসান, এসআই(নিঃ)/ মোঃ মাইদুল ইসলাম, রাজিব এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.২০ ঘটিকার সময় যশোর বেনাপোল থানাধীন কেলেরকান্দা সাকিনস্থ কলেজ মোড়স্থ মোঃ ফিরোজ হোসেন এর দোকানের সামনে হইতে আসামী ১। মোঃ ফিরোজ হোসেন(৪৮), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-পোড়াবাড়ি, থানা-বেনাপোল, জেলা-যশোর, ২। মোঃ জহির হোসেন(২৪), পিতা-মোঃ হেকমত আলী মোল্লা, সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, বরতমান সাং-পোড়াবাড়ী কেলেরকান্দা মোঃ ফিরোজ হোসেন এর বাড়ির ভাড়াটিয়া, থানা-বেনাপোল, জেলা-যশোর দ্বয়কে কে ১০ (দশ) বোতল ফেনসিডিলি সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুমান ৩০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।