বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত যায়।

এ উপলক্ষে দুপুরের পর থেকেই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চুনকা পাঠাগারের সামনে জড়ো হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *