পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী ও লাকী’র হামলা

দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ’র পুত্র মোঃ রবীন (৩৭) কে বাসা হতে ডেকে এনে একই এলাকার বাসিন্দা মোঃ মেহেদী হাসান (৫৫) ও তার স্ত্রী  লাকী বেগম (৪৫) রবীনকে বেধর মারধর ও রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠে এসেছে। এ-ই ঘটনার বিষয়ে রবীন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মোঃ মেহেদী হাসান ও লাকী বেগম’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
 ভুক্তভোগী রবীন ঘটনার বিবরণে বলেন- মোঃ মেহেদী হাসান ও লাকী বেগম  গত ৩১/০৮/২০২৬ইং তারিখে জোড় পূর্বক মৃত আব্দুল রশিদ’র ওয়ারিশান ৩টি পরিবারকে তাদের জমি হইতে অবৈধভাবে জোড় পূর্বক উচ্ছেদ করে। তাদের এ-ই পরিকল্পিত উচ্ছেদে আমাকে সন্দেহ করেন যে, আমি হয়তো থানায় উক্ত ঘটনাটি জানিয়েছি। সে-ই কারণে মোঃ মেহেদী হাসান ও তার স্ত্রী লাকী বেগম আমাকে আমার বাসা থেকে ৩১ আগষ্ট সন্ধ্যার পর  ডেকে নিয়ে তাদের বাসার গলির সামনে আমাকে হত্যার করার জন্য আমার গলা চিপে ধরে ওয়ালের দিকে ধাক্কা দিলে, সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং লাকী বেগম আমার গালে থাপ্পর মারার পর মেহেদী হাসান তার বাসার ভিতর দৌড়ে গিয়ে বটি নিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু আশে পাশের লোকজন থাকার কারণে, তারা আমাকে কোপ দিতে ব্যর্থ হন।
অতপরঃ আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারা আমাকে মারার সময় হুমকি প্রদান করেন যে, আজকে প্রাণে বেঁচে গেলি। সময় বুঝে প্রাণে মেরে দিবো এবং আমার পরিবারের ক্ষতি করবে। তারা এলাকায় সাধারণ মানুষের জমি বাহিরের থেকে সন্ত্রাসী ভাড়া করে জোড় পূর্বক দখল করে ভোগ-দখল করে আসছে। তাদের ভয়ে সাধারণ লোকজন কথা বলতে পারে না। তারা ভূমিদস্যু। যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাদের ভয়ে আমি এখন নিরাপত্তা হীনতায় ভূগছি। ভুক্তভোগী রবীন জানান- গত ৩১ আগষ্ট রাতে থানায় অভিযোগ করার পরও এখনো কোনো আইনি সহযোগীতা পাইনি।
ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *