বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়ায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের নির্দেশনায় দলীয় ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। র‌্যালিতে সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবে না। বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দলকে নির্বাচিত করেছে। জনগণের দেওয়া সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের পথ অনুসরণ করে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বমুক্ত আধুনিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিশনপাড়া থেকে শুরু করে চাষাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডক্টর মজিবুর রহমান সহ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *