দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতী উপজেলার ভূক্তা কেন্দ্রে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ৫ জুন শুক্রবার সকালে স্থানীয় লিটল এনজেল কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোর বন্ধন সোসাইটির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোর বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক সৈয়দ ফারুক। স্বাগত বক্তব্য দেন ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মেধার বিকাশ ও দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানানো হয়।