শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু। রাত সাড়ে বারোটায় লেক থেকে স্থানীয়রা তাদের দুই  মরদেহ উদ্ধার করে।

মৃত শিশুরা হলঃ সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিক্সা চালক শাহ আলমের ছেলে ও কাশিপুর খিলমার্কেট এলাকা আলমাস মিয়ার বাসার ভাড়াটিয়া।
শিশুর মা ও বাবা জানায়, বিকেলে তারা দুই ভাই লেকে সামনে মেলার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
রাতে অনেক খোঁজাখুজি পর লেকে পাশে পাঞ্জাবি ও জুতা দেখে তারা চিৎকার করলে স্থানীয়রা এসে জানালে দ্রুত তারা পানিতে নেমে খোঁজাখুজি করে প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভক্সপপঃ স্থানীয় ও মা-বাবা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *