ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে না.গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ

‎দৈনিক তালাশ ডটকমঃমহান একুশে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্ন’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানান তারা।

‎এরপর চাষাঢ়া গোপাল জিওর মন্দিরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন তারা।

‎মহান একুশে ফেব্রুয়ারি সকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একসাথে প্রভাত ফেরি করেন এবং চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা চাষাঢ়া গোপাল জিওর মন্দিরে যান এবং একুশের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ সরকার, তিলোত্তমা দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, জেলা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোষ, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *