দৈনিক তালাশ ডটকমহঃ নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর -বন্দর) আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম, নারায়ণগঞ্জ -৪ আসনের এড. আবদুল আল আমিন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
রাজনৈতিক অঙ্গন থেকে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ, যুগ্ম- আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লা, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তারিকুল ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এসময় আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা দিবসে শুদ্ধ বাংলার ভাষার প্রতি গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তার পাশাপাশি বহি:বিশ্বে নিজের দেশের অবস্থান তুলে ধরার জন্য অন্যন ভাষার প্রয়োজনতা কথা তুলে ধরা হয়।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।