মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে রাশেদ আহমেদ টিটু’র মিছিল নিয়ে যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন, তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দরা।

রবিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিশাল এ মিছিল নিয়ে যোগদান করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী রাশেদ আহমেদ টিটু বলেন, “১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।”

রাশেদ আহমেদ টিটু আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। অতীতের সব ভুলত্রুটি ভুলে গিয়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এখন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিল নিয়ে অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে যোগদান করেন।

উক্ত সমাবেশে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *