দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: শনিবার (২১শে ফেব্রুয়ারি) বাদ এশা ফরজ চার রাকাত, সুন্নত ও নফল আদায়ের পর তারাবির ২০ রাকাত এবং বিতরের তিন রাকাত নামাজ আদায় করা হয়। খতমে তারাবীর পবিত্র এ আয়োজনে মুসল্লিদের উপস্থিতি ছিল ব্যাপক।
নামাজ শেষে সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ মসজিদে রাখা জগের কাছে গিয়ে দেখেন, জগে পানি নেই। দীর্ঘ সময় ইবাদতের পর অনেকেই ছিলেন ক্লান্ত ও তৃষ্ণার্ত।
এ দৃশ্য দেখে ছোট ভাই সৈয়দ নুরুন্নবী হোসেন রজত (৫৫) তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। তিনি নলকূপ থেকে জগ ভরে ঠাণ্ডা পানি এনে বড় ভাইয়ের হাতে তুলে দেন এবং উপস্থিত মুসল্লিদের পানির ব্যবস্থা নিশ্চিত করেন।
পানি পান করে বড় ভাই সৈয়দ মহসিন হাবিব সবুজ ছোট ভাইয়ের জন্য প্রাণভরে দোয়া করেন এবং বলেন, “আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, তোমার এ খেদমত কবুল করুন।”
ইসলামী হাদিসে এসেছে, যে ব্যক্তি তৃষ্ণার্ত মানুষকে পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বিশেষ প্রতিদান দান করবেন। রাসূলুল্লাহ ﷺ বলেন, “মানুষের মধ্যে সে-ই উত্তম, যে মানুষের উপকার করে।”
খতমে তারাবীর পবিত্র পরিবেশে এমন মানবিক ও ফজিলতপূর্ণ কাজ উপস্থিত মুসল্লিদের হৃদয় ছুঁয়ে যায় এবং ইসলামী ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।