দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০দলীয় জোটের খেলাফ মজলিসের মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন সংবাদ সম্মেলনের শুরুতেই গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এবং বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শাহাদাতবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধা সাথে সরণ করে বলেন, হাজারো আহত ভাই-বোনদের, যাদের তাজা রক্ত আর অকুতোভয় আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি,
নির্বাচনের স্বপ্ন দেখতে পারছি- আমাদের সন্তানদের বুকের তাজা রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে দেব না। ইনশাআল্লাহ, তাদের রক্তের ঋণ আমরা বৃথা যেতে দেব না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ভবনের সিনামুন রেস্টুরেন্টে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই বিপ্লবোত্তর বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা ইসলামী ও সমমনা ১০টি রাজনৈতিক দল আজ এক কাতারে সামিল হয়েছি।
আজকের এই ব্রিফিংয়ের সবচেয়ে বড় ঘোষণা হলো আমাদের এই অভূতপূর্ব রাজনৈতিক ত্যাগ। আমাদের এই ১০ দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিক যোগ্য প্রার্থী নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং ময়দানে প্রচারণার মাধ্যমে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে অন্য দলের প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা না দিয়ে ১০ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
আমি সেই সকল মহান ও ত্যাগী প্রার্থীদের প্রতি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর দ্বারা প্রমাণিত হলো যে, আমাদের কাছে পদের চেয়ে লক্ষ্য বড় এবং ব্যক্তির চেয়ে দেশ ও শহীদদের রক্ত অনেক বেশি মূল্যবান। আপনাদের এই ত্যাগের মর্যাদা এবং আমার উপর ন্যস্ত করা আমানত আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামীর প্রার্থী মুঈনুদ্দীন আহমদ,
মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব,
এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, এবি পার্টির প্রার্থী ও জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জামায়াতের মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মুহাম্মদ শরীফ মিয়াজী, প্রমুখ৷
তিনি আরো বলেন, এই ঐক্যের মাধ্যমে আমরা জুলাই অভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করব। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ভোটাররা যেন নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লড়াই। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা হবে, এখানে কোনো সন্ত্রাসী, পেশিশক্তি বা চাঁদাবাজির স্থান থাকবে না।
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে- জনগণের নিকট জবাবদিহিতামূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং যানজট, দূষণ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি শিক্ষাবান্ধব, মানবিক ও মডেল নারায়ণগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে নারায়ণগঞ্জের সর্বভরের জনগণ, ইমাম ও উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, ছাত্র ও শ্রমিক সংগঠনসমূহ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং সবার পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।