দৈনিক তালাশ ডটকমঃ সোমবার ( ১৩ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ শহরকে যানজট ও অবৈধ হকারমুক্ত করার লক্ষ্যে আজ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় ব্যবসায়ীরা দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং অবৈধ হকারদের কারণে ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন।
সভাপতি সাহেব তার বক্তব্যে বলেন , ফুটপাত দখলমুক্ত না হলে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তি আরও বৃদ্ধি পাবে এবং শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে।
মিছিল শেষে সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, সিটি কর্পোরেশন ও সিটি কর্পোরেশনের দাওয়াতে এসেছি।
নারায়ণগঞ্জ শহরে হকারমুক্ত যানজটমুক্ত নগর চাই। এর জন্য সকল মালিক মহাজন উচ্ছেদে এসেছি। এর পাশাপাশি অটোরিক্সা মুক্ত শহর চাই। জেলা প্রশাসকের আহবান এসেছি নগরবাসীর পাশে রয়েছে হোসিয়ারি সমিতি। সুন্দর নগর গড়ে তুলতে সকলের পাশে আছি। শহরকে ক্লিন এন্ড গ্লিন হিসেবে দেখতে চাই।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবৈধ হকার উচ্ছেদ, যানজট নিরসন এবং শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন আশা প্রকাশ করে যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরীতে রূপান্তরিত করবে।
উক্ত মিছিলে এসোসিয়েশনের পরিচালকবৃন্দ এবং বিপুল সংখ্যক হোসিয়ারী ব্যবসায়ী অংশগ্রহণ করেন।