বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দৈনিক তালাশ ডটকমঃ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াই টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
প্রস্তুতিমূলক সভায় শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেলার স্টল সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালনের ব্যাপারে আলোচনা করা হয়। প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহন এবং নিজ নিজ ধর্মের ধর্মীয় পোশাক সহ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরার বিষয়ে বলা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের ব্যাপারে নির্দেশনা দেন জেলা প্রশাসক রায়হান কবির।
শোভাযাত্রাটি চাষাড়া শহীদ মিনার থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক  , স্থানীয় সরকার উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমেদ সহ বিজিবি, র্যাব, আনসার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *