শ্রমিকদল নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মরহুম মোঃ জাফরুল হাসান এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ই এপ্রিল) বাদ এশা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহানগর বিএনপির জনপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মরহুম মোঃ জাফরুল হাসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল সদর থানার সভাপতি এজাজ চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ ইসমাঈল হোসেন কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা রনি, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ শাকিল, শ্রম বিষয়ক সম্পাদক সেলিম মন্ডল, কার্যকরী সদস্য মোঃ আল আমিন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন খান, মহানগর কৃষক দলের অন্যতম নেতা জুয়েল আহমেদ, রাসেল চৌধুরী, পরশ খান, সাব্বির সরদার, মহানগর জাতীয়তাবাদী হকার্স দল ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ও কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম পাটুয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *