দ্বিতীয় জান্নাত কনভেনশন হলের শুভ উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান।
‎‎শনিবার (৪এপ্রিল) বিকালে দেওভোগ খন্দকার টাওয়ারের নিচ তলায় এ মিলাদ ও দোয়ার মাধ্যমে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।
‎‎জান্নাত খন্দকার হাউজিং লিঃ এর চেয়ারম্যান ও দিদার খন্দকার এর গর্ভধাররিণী মা হামিদা খন্দকারের উপস্থিতিতে নাসিক প্রশাসক অ্যাড.সাখায়াত হোসেন খান ফিতা কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন।
‎‎এসময় দিদার খন্দকার বলেন , আমাদের এলার্কা অনেকেই কম টাকা মুল্যে অনুষ্ঠান করতে চান। তাদের সেই দিক বিবেচনা করে আমাদের  জান্নাত কনভেনশন হল ২ উদ্বোধন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করি। সেই সাথে আমি মানুষের সেবায় কাজ করে যেতে চাই। আর এজন্য  এলাকাবাসি সকলের সহযোগিতা কামনা করছি।
‎এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান, দিদার খন্দকার, কবির খান, মামুন খান, মনোয়ার হোসেন সোখন সহ প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *